বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৭ পিএম, ৫ নভেম্বর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
বাংলা একাডেমি পরিচালিত সাত সাহিত্য পুরস্কার ঘোষণা করা হয়েছে। সাহিত্যের বিভিন্ন শাখায় অবদানের স্বীকৃতিস্বরূপ সাত গুণীজনকে এ পুরস্কার দেয়া হয়েছে। পুরস্কারপ্রাপ্তরা হলেন, নির্মলেন্দু গুণ, রামেন্দু মজুমদার, ড. মোহাম্মদ হারুন-উর-রশিদ, ডা. এবিএম আবদুল্লাহ, ড. অনুপম সেন, ওমর কায়সার এবং আবদুল গাফফার।
আজ রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলা একাডেমি।
আগামী ২৫ নভেম্বর শনিবার একাডেমির সাধারণ পরিষদের ৪৬তম বার্ষিক সভায় এ পুরস্কার আনুষ্ঠানিকভাবে প্রদান করা হবে।
‘মযহারুল ইসলাম কবিতা পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি নির্মলেন্দু গুণ। ‘অধ্যাপক মমতাজউদদীন আহমদ নাট্যজন পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন নাট্যজন রামেন্দু মজুমদার।‘আবু রুশদ সাহিত্য পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন অধ্যাপক মোহাম্মদ হারুন-উর-রশিদ।
‘মেহের কবীর বিজ্ঞানসাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ডা. এবিএম আবদুল্লাহ। ‘সাহিত্যিক মোহাম্মদ বরকতুল্লাহ প্রবন্ধসাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন ড. অনুপম সেন।
‘সাদত আলি আখন্দ সাহিত্য পুরস্কার’-২০২৩-এ ভূষিত হয়েছেন কবি ওমর কায়সার। ‘হালীমা-শরফুদ্দীন বিজ্ঞান পুরস্কার-২০২৩’-এ ভূষিত হয়েছেন আবদুল গাফফার। বোস-আইনস্টাইন কনডেনসেট: বিজ্ঞানী সত্যেন্দ্রনাথ বসুর অবদান শীর্ষক গ্রন্থের জন্য তিনি এ পুরস্কার পেয়েছেন।
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- মুক্তি পেলেন নেহা বোরা
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- ইনানীতে রিসোর্টে অগ্নিকাণ্ডে প্রাণহানী বেড়ে ৭
- এখন গরু-মহিষকে ঘাস খাওয়াতেও চাঁদা দিতে হয়: রুমিন




